হারুন উর রশিদ সোহেল রংপুর.
রংপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি শীর্ষ তৌফিকুর রহমান রিপন ওরফে বকরি রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ধাপ জেল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।কোতয়ালী থানা পুলিশের ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিবাকর এবং টিএসআই আইয়ুব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে ধাপ জেল রোড হতে গ্রেফতার করে।রিপনের বিরুদ্ধে কোতয়ালী থানায় দুটি হত্যাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসীর ছয়টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *