ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সরকারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রাজ।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম বকসী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ রুম্মান হোসেন রোমান, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, জাহেরুল ইসলাম, ইউসুফ আলী, আব্দুল মজিদ, ও সাইদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব আঙ্গুর মিয়া, ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন,
“দলকে সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
সভায় স্বতঃস্ফূর্তভাবে নতুন সদস্যদের মধ্যে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
