রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে বুধবার ১১ জানুয়ারি ২দিনব্যাপি ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। এদিন সকালে ওই মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও’র প্রতিনিধি সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, প্রাথমীক শিক্ষা অফিসার রহিম উদ্দিন , প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আকতার, সহ-প্রোগামার মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষত স্কুল পর্যায়ে বিজ্ঞান শিক্ষা ও চর্চার গুরুত্বের কথা বলেন। এই সাথে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সফলতা ও বিজ্ঞান শিক্ষা প্রসারের কথা তুলে ধরেন। উপস্থাপনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম রায়। এবার এ মেলায় বিভিন্ন স্কুল ও কলেজ সহ ১৭ টি স্টল স্থান পেয়েছে।
