লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে পৃথক ঘটনায় সাইফুল ইসলাম (৩৭) এবং তুষার চন্দ্র বর্মণ ( ১৮) নামে দুইজনের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে জেলা সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কলেজ ছাত্র তুষার চন্দ্র এবং শহরের অদুরে উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ থেকে নৈশ প্রহরি সাইফুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাইফুল ইসলাম ওই ইউনিয়নের তেলিপাড়ার বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে। সাইফুল ১১বছর ধরে ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। রাতে তিনি ওই প্রতিষ্ঠানেই থাকতেন। অপরদিকে নিহত তুষার চন্দ্র বর্মন রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা পরেশ চন্দ্রের ছেলে এবং জেলার আদিতমারী উপজেলার সরকারি কলেজের ছাত্র। সে লালমনিরহাট সদর হাসপাতালে কর্মরত স্টাফ নার্স তার মাসি (ফুফু) কনক রানীর সঙ্গে থাকতো।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হাড়িভাঙ্গা দরোগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। এরআগে সকাল সাড়ে ১১টায় খবর পেয়ে সদর হাসপাতলের স্টাফ কোয়ার্টার থেকে তুষার চন্দ্র নামে এক কলেজ ছাত্রের মরদের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দুইটির সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
