আল আমিন হাসান ,

জামালপুর সরিষাবাডী উপজেলা প্রশাসন আয়োজিত জামালপুরের নবাগত জেলা প্রশাসক হাসিনা বেগম এর আগমন উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে ।
উক্ত মত বিনিময় সভাটি বুধবার উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জামালপুর জেলা বিএনপি’ সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম,জামায়াতে ইসলাম সরিষাবাড়ী উপজেলা শাখার আমীর মাসুদ রানা দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক,উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,সরিষাবাডী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া, বিভিন্ন গণমাধ্যম কর্মী , দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আন্নু মিয়া.আওনা ইউনিয়ন পরিষদের সচিব রাশেল মাহমুদ, বৈষম্য বিরোধী আন্দেলনের সাধারন শিক্ষার্থী ফরিদ সরকার প্রমুখ বক্তব্য রাখেন । এ সময় সরকারি কর্মকর্তা ,ইউনিয়ন পরিষদের সচিব, ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন