কচাকাটা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, যে বেশি সুন্দর তার নিরাপত্তা ঝুঁকি তত বেশি সুতরাং তার নিজের সম্পদ কিভাবে রক্ষা করতে হবে তা নিজেকে সিদ্ধান্ত নিতে হবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) কচাকাটা কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা উপলক্ষে শিক্ষক ছাত্র-ছাত্রীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত ফলাফল বিতরণ অনুষ্ঠানে কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের উপস্থিতিতে কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান।

এতে শিক্ষকমন্ডলীর মধ্যে আরো উপস্থিত ছিলেন গোলজার হোসেন, আব্দুল লতিফ, গোলাম রব্বানী, আজাদ হোসেন, হাবিবুর রহমান, গোলাম কিবরিয়া, শেখ মোঃ শাহজাহান, আব্দুর রশিদ, নজরুল ইসলাম, গোলাম মর্তুজা, তাজুল ইসলাম, আহসান হাবীব, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, জয়নব আক্তার, মাসুদ রানা, মশিউর রহমান, মারিয়া ফারহা, লাকি খাতুন জহুরুল ইসলাম রহমত আলী আব্দুল গনি, আনিসুর রহমান, আমজাদ হোসেন, আব্দুল হাকিম ও আবু সাঈদ সরকার প্রমূখ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন সুপরামর্শ প্রদান করেন। বিশেষ করে মোবাইল ফোন বা স্মার্টফোন সংক্রান্ত যে অপরাধগুলো হয় সে সম্পর্কে তার কাছে আসা কর্মজীবনের অভিজ্ঞতা গুলো তুলে ধরে তাদেরকে সচেতন করেন। এ সময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জীবনের লক্ষ্য নির্ধারণ অভ্যাস তৈরি ও সফলতার জন্য পরিশ্রমের গুরুত্বও তুলে ধরেন । পাশাপাশি মোবাইলে প্রতারণার কুফল, ছাত্র-ছাত্রীদের একে অপরের প্রতি অনৈতিক সম্পর্ক কিংবা লক্ষ্যভ্রষ্ট হতে সাবধানতা অবলম্বন করার পরামর্শ প্রদান করেন। স্মার্টফোনের মাধ্যমে মেয়েদেরকে কিংবা ছেলেদেরকেও ব্ল্যাকমেইলিং, অর্থনৈতিক প্রতারণা সহ নানা ধরনের অপরাধ সমাজে সংঘটিত হচ্ছে সে সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। মেয়েদের উদ্দেশ্যে বলতে গিয়ে তিনি বলেন, যে মেয়েদের সৌন্দর্য যার যত বেশি তার নিরাপত্তা ঝুঁকি তত বেশি সেক্ষেত্রে নিজেদের সচেতনতাই নিজেদেরকে রক্ষা করতে পারে। তিনি জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে নিজেদেরকে সচেতন করে প্রকৃত মানুষ হবারও আহ্বান জানান। একটি অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন যে, জীবনে এমন অভিজ্ঞতাও পেয়েছি যে, ইউনিভার্সিটি মেডিকেলের মেয়ে শিক্ষার্থীরাও এমন বোকা হয়ে যায় যে, মোবাইল ফোনের মাধ্যমে প্রেম করার পরে  দেখে সে ছেলে একজন মেকানিক। সুতরাং এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানের শুরুতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম (জুয়েল) এইচএসসি প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের ফলাফল প্রদান পূর্ব আলোচনায় শিক্ষার্থীদের কে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। কঠিন অধ্যাবসায় ছাত্রছাত্রীদের কে ভালো রেজাল্ট দেওয়ার পাশাপাশি সুন্দর ভবিষ্যৎ গঠন করতে সহায়তা করে সে সম্পর্কে নির্দেশনা মূলক বক্তব্য দেন। কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রভাষক জয়নব আক্তার এর ফলাফল প্রদান শেষে কলেজ অধ্যক্ষ সভাপতির বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *