কচাকাটা (কুড়িগ্রাম)প্রতিনিধি
কচাকাটায় ৭২০ পিস ইয়াবা টেবলেট সহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। ২০ মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় কচাকাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭২০ পিস ইয়াবা টেবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে গ্রেফতার করে। রফিকুল ঐ গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলছে এবং অভিযোন অব্যাহত থাকবে।
