Skip to content
দেখেছেন: ২৭৮
মা
কলমে- প্রিয়া চক্রবর্তী
বটের ডালে কুকিল বসে
গাইছে কূহু গান,
মাটির টানে মায়ের টানে
কান্দে আমার প্রান।
আছি আমি অনেক দুরে,
পাইনা মায়ের দেখা,
লক্ষ মানুষের ভিরেও যেন
আমি শুধু একা।
ঘুমের মধ্যে স্বপনে দেখি,
মায়ের সুন্দর মুখ,
ঘুম ভাংলে চেয়ে দেখলে
কেঁদে ওঠে বুক।
মায়ের দেয়া শিতল ছায়া
পাইনা খুজে আর,
মায়ের জন্য মন কাঁদলেও
পাইনা দেখা তার।
মাকে আমি ভালবাসি
সবার চেয়ে বেশি,
মা থাকলে দুঃখের সময়
ফুটে মুখে হাসি।