এম.এম.এ.জিন্নাহ্ রানা দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জ পৌরসভার বিজয়চত্তরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে বলেন, দেশের একটি কুচক্রী মহল আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র দেশের সব জাতীয়তাবাদী শক্তিকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
বুধবার (২৯শে অক্টোবর) সন্ধায় দেবীগঞ্জ পৌরসভার বিজয়চত্তরে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরহাদ হোসেন আজাদ ।
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছে-ফেব্রুয়ারিতে নির্বাচন হবে,আমরা এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।আমরা সমস্ত বিভেদ ভুলে সুসংগঠিত হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করব। আমাদের কারও মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের একটাই গ্রুপ, সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।’
এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন বানচালের যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে তা রুখে দেওয়া হবে।
উক্ত সভায় উদ্বোধক ছিলেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও প্রধান বক্তা সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।
উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বাসুনিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব রোকনুজ্জামান সুমন, পৌর যুবদলের সভাপতি শাহীনুর রহমান গুড্ডু সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এর আগে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি দেবীগঞ্জ পৌরসভার প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে।
