জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে আয়োজন করা হয় এক মনোরম চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরিবেশ ও প্রকৃতি বিষয়ক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোর শিক্ষার্থীরা।

শনিবার (২৪ মে) বেলা ৩টায় কুড়িগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। তিনি বলেন, “জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষার গুরুত্ব সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতেই এ আয়োজন। শিল্পচর্চার মাধ্যমে তারা পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা।”

প্রতিযোগিতা শেষে বিচারকদের মাধ্যমে বাছাইকৃত বিজয়ীদের মাঝে আগামী ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন