কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার
আয়োজনে ১০ ডিসেম্বর বুধবার ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস
উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার
আয়োজনে আশরাফিয়া স্কুল সংলগ্ন নিজস্ব কার্যালয় হতে ১০
ডিসেম্বর বুধবার সকালে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে একটি
বর্ণাঢ্য র‌্যালী বের হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা আঞ্চলিক
শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলনের সভাপতিত্বে বিশ্ব মানবাধিকার
দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সাধারণ
সম্পাদক তাজুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আঞ্চলিক
শাখার নির্বাহী সভাপতি মোঃ মাজেদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক
মোছাঃ মরিয়ম বেগম, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশীষ নারায়ণ
সরকার, আইন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, উমর মজিদ ইউনিয়ন
শাখার সভাপতি আব্দুর রশিদ, দুর্গাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক
আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরনবী সরকার, মানবাধিকার
কর্মী মোক্তার আলী, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সবুর মিয়া
প্রমূখ। এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা
আঞ্চলিক শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলন বলেন- মানবাধিকার রক্ষায়
সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। কোন ভাবেই আইনের শাসন ও
ন্যায় বিচার হতে কাউকেই বঞ্চিত হতে দেয়া হবে না। আগামী ১০
জানুয়ারী আমাদের জেলা আঞ্চলিক কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে
সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
নারী ও পুরুষ চিকিৎসক উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের
বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন