এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে পোষাক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
