এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয়করণ ও ২০ শতাংশ বাড়ি ভাতা বাস্তবায়নের দাবিতে এবং চলমান আন্দোলনে শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খানসামা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের যৌথ আয়োজনে খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

জাতীয়করণ আন্দোলন শিক্ষক ও কর্মচারী উপজেলা শাখার আহ্বায়ক ও জমিরউদ্দীন শাহ্ বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ্ নিপুনের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবির আন্দোলনে হামলা করা চরম অমানবিক ও নিন্দনীয়। অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষকদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন