ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার ঠাকুরগাও জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ।

এছাড়াও জেলা বিএনপি ও বিএনপির বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন