লালমনিরহাট প্রতিনিধিঃ

দীর্ঘ ২৫ বছর পর লালমনিরহাটের জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী কাল (২৯ জুলাই) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদসহ সভায় রংপুর বিভাগের ৮ জেলার শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এদিকে গত কয়েক বছর থেকে ট্রাক শ্রমিক নেতৃবৃন্দকে সু সংগঠিত করতে কাজ করছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শ্রমিক বান্ধব নেতা সাখাওয়াত হোসেন সুমন খান। তিনি ট্রাক শাখার প্রবীণ ও তরুণ নেতৃবৃন্দকে দীর্ঘ দিনের বিভেদ ভূলে এক কাতারে দাঁড় করাতে সক্ষম হয়েছেন। এজন্য জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ শ্রমিক বান্ধব নেতা সুমন খানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। দীর্ঘদিন পর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার খবরে জেলার ট্রাক শ্রমিক নেতৃবৃন্দের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তারা বলছেন, এ সাধারণ সভার মধ্যদিয়ে দীর্ঘদিনের বিভেদ ভূলে জেলার ট্রাক শ্রমিক নেতৃবৃন্দের মাঝে ফিরে আসতে পারে ঐক্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *