শাওন আহম্মেদ লেবু, উত্তর ধরলা প্রতিনিধি
নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে উপজেলা চত্বরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুড়িগ্রাম-১ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী ড. ইউনুছ আলী,জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী ড. মাহাফুজার রহমান মারুফসহ অনেকে।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *