শাওন আহম্মেদ লেবু,কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি

নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নবনির্বাচিত ইউনিয়ন কমিটির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন নবনির্বাচিত সদস্য সচিব আব্দুল আলীম।

সোমবার রাত ১০টায় উপজেলা প্রেসক্লাব, নাগেশ্বরীতে এই মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তব্যকালে নবনির্বাচিত সদস্য সচিব আব্দুল আলীম বলেন,
দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেটি সততা, নিষ্ঠা এবং দলীয় আদর্শের প্রতি আনুগত্য রেখে পালন করবো। সবাইকে সঙ্গে নিয়ে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে কাজ করবো।

অনুষ্ঠান শেষে তিনি নিজ হাতে দলের সকল নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন, যা আনন্দঘন এক পরিবেশের সৃষ্টি করে।
স্থানীয় বিএনপি নেতারা এই নবীন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন,
নতুন সদস্য সচিব দলের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *