শফিকুল ইসলাম শফি,নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার এই শ্লোগানকে সামনে রেখে, প্রাথমিক শিক্ষক সমাজের আয়োজনে, প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ গ্রেড উন্নতির দাবিতে ২৯ সেপ্টেম্বর উপজেলা গেটের সামনে ঘন্টা ব্যাপি শিক্ষকদের অংশগ্রহনে মানববন্ধন করাসহ উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারের মাঝে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শিক্ষক শাহ আলমের উপাস্থাপনায় মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সরকারী শিক্ষক সমাজের সভাপতি আতাউর রহমান খোকা, সাধারন সম্পাদক এমদাদুল হক,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বাবুল করিম, জামাল উদ্দিন, রওশনুজ্জামান, মশিউর রহমান পান্না, কামাল উদ্দিন, লুৎফর রহমান, রিক্তা, আফলীনা খাতুন হ্যাপি, হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধ।
