নাগেশ্বরী প্রতিনিধি
নাগেশ্বরীর বেরুবাড়ী ইউনিয়নের ফ্যাসিস্ট চেয়ারম্যান সোলায়মান আলীকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। ১৪ এপ্রিল সোমবার সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় নাগেশ্বরী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে হতে ফ্যাসিস্ট ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী(৪০)কে গ্রেফতার করে। সোলায়মান আলী নাগেশ্বেবরী থানার বেরুবাড়ী ইউনিয়নের আবাল্লেকপাড়া(বলরামপুর)গ্রামের হাসমত আলীর পুত্র এবং বেরুবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জানান,সোলায়মান আলী নাগেশ্বরী থানার ০১(০২)২০২৫ মামলার অজ্ঞাতনামা তদন্তে প্রাপ্ত আসামী। আসামী গ্রেফতার পুর্বক কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
