নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারিকে
নাগেশ্বরী থানা পুলিশ গ্রেফতার করেছে।
১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪ টায়ঘটিকার সময় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্তোষপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম
সরকারকে গ্রেফতার করে।
বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ শাসন আমলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধা নিয়ে ইউনিয়ন পরিষদ সহ নানা অপকর্মের সাথে জরিত হয়ে দলীয় প্রভাব খাটিয়ে সুবিধা ভোগ করে। এছাড়াও দলের পদ বাগিয়ে নিয়ে প্রভাবশালী নেতার ভূমিকায় অবতীর্ণ হয়।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ফোর্ডের হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ২৪ এর গণ আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সংক্রান্ত মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ফ্যাসিস্ট জাহাঙ্গীর সন্তোষপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান।
