নিজস্ব প্রতিবেদক:
নাটোর প্রেসক্লাবের নির্বাচনে যুগান্তরের মো. শহীদুল হক সরকার সভাপতি এবং বাংলা ভিশনের কামরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নিবার্চনের নিরঙ্কুশ এই ফলাফলে সভাপতি মো. শহীদুল হক সরকারের প্রাপ্ত ৩৩ ভোটের বিপরীতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ী ১৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলামের প্রাপ্ত ২৯ ভোটের বিপরীতে যমুনা টেলিভিশনের নাজমুল হাসান ১৭ ভোট পেয়েছেন।
শনিবার (১ নভেম্বর) নাটোর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষে বেলা দুইটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আল আসাদ বিন সাঈদ। নির্বাচন কমিশনার মো. আমজাদ হোসেন এবং এম.এ সেলিম এ সময় উপস্থিত ছিলেন।
নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন-সিনিয়র সহ সভাপতি এনামুর রহমান চিনু (খবরপত্র), জুনিয়র সহ সভাপতি মো. ইসাহাক আলী (বৈশাখী টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল (এসএ টিভি), কোষাধ্যক্ষ আশরাফুল আলম (নিউ এজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু (দৈনিক ঢাকা), সাহিত্য ও পাঠাগার সম্পাদক এম এম আরিফুল ইসলাম (নয়া শতাব্দী), দপ্তর সম্পাদক মনজুর-ই-মওলা সাব্বির (বাংলাদেশ এক্সপ্রেস), কার্যনির্বাহী সদস্য মো. আজিজুল হক টুকু (ইনকিলাব), আব্দুস সালাম (আমার দেশ), আব্দুল মজিদ (এশিয়ান টিভি), সাহেদুল আলম রোকন (দীপ্ত টিভি)।
নিবার্চনে ক্লাবের শতভাগ ৪৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নবনির্বাচিত সভাপতি -সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক সরকার, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ সহ বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি – সম্পাদক ও সূধীজন।
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} 