oplus_0

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে এমপিও ভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবীর সমর্থনে বিক্ষোভ মিছিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) ১১ টায় শিক্ষকদের একটি বিক্ষোভ মিছির শহরের গুরত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশে মিলিত হয়। সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতারের সভাপতিত্বে সমাবেশে শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ আব্দুল মজিদ, অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, অধ্যক্ষ আলতাফ হোসেন, অধ্যক্ষ মোশারফ হোসেন, শিক্ষক ফেরদৌস হোসেন প্রমুখ। পরে শিক্ষকদের দাবীর সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজ কিরন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রোকনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সদস্য সচিব প্রভাষক মাইদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *