রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহাজামাল (৬০) নামে এক অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে আটটায় তার নিজ বাড়িতে
এ ঘটনা ঘটে। মৃত শাহাজামাল বাকসা সুন্দরপুর এলাকার মৃত নগর আলীর ছেলে। তিনি পেশায় একজন অটো ভ্যানচালক ছিলেন।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জিতেন চন্দ্র বর্মন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে শাহাজামাল নিজের অটো ভ্যানটি চার্জে দিয়েছিলেন। চার্জ না হওয়ায় অটো ভ্যানের চার্জার খুলে বাসায় অন্য রুমে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ.আরশেদুল হক
মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *