তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয় তারাগঞ্জ থানার দ্বি-বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ডিআইজি মহোদয় তারাগঞ্জ থানায় উপস্থিত হলে রংপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন তাঁকে সাদরে গ্রহণ করেন। এ সময় থানার প্রাঙ্গণে একটি চৌকস প্যারেড দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে ডিআইজি মহোদয় থানার গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি তিনি থানার অস্ত্রাগার ও হাজতখানা পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) রংপুর জনাব সঞ্জয় কুমার সরকার, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

পরিদর্শন শেষে ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের পেশাগত শৃঙ্খলা বজায় রাখা, জনসেবামূলক কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *