
প্রেস রিলিজঃ মানবিক ঢাকার চেয়ারম্যান শিল্পপতি আদম তমিজি হকের সাথে বিএসকেএস কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২ জানুয়ারি সন্ধা ৭ টায় বিএসকেএস এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব এম এ মমিনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মানবিক ঢাকার কেন্দ্রীয় কার্যালয় গুলশান -২ শিল্পপতি আদম তমিজি হক এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন। সভায় আগামি সিটি কর্পোরেশন নির্বাচন ও দেশের সার্বিক পরিস্হিতি নিয়ে গুরুত্বপুর্ন আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় আদম তমিজি হক আসন্ন সিটি নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসাবে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন এবং নির্বাচিত হলে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করবেন বলেও অঙ্গীকার করেন। এছাড়া বিএসকেএস’র পক্ষ থেকে তাকে উপদেষ্টা করার প্রস্তাব করা হলে তিনি তাতে সম্মতি প্রদান করেন। মতবিনিময় শেষে বিএসকেএস’র পক্ষ থেকে আদম তমিজি হককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঝে আরো উপস্হিত ছিলেন বিএসকেএস ‘র ভারপ্রাপ্ত সভাপতি জিয়া হোসেন মৃধা, অর্থ সম্পাদক এম ফজলুল হক ফজলু, নির্বাহী সদস্য হাদিউল উসলাম, ইব্রাহিম হোসেন প্রমুখ।
