আশানুর রহমান আশা বেনাপোল–
“ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার সময় নাভারণ ফ্রী খাবার বাড়িতে কেক কাটার মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে দোয়া অনুষ্ঠান, এতিম ও পথ শিশুদের মাঝে কম্বল, পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন,খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সার্ক মানবাধিকার যশোর জেলা সভাপতি দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের যুগ্ম আহবায়ক ও নবীবনগর মিতালী সংঘের সাধারণ সম্পাদক সমাজ সেবক আলমগীর হোসেন, নাভারণ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হক, নাভারণ যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল হোসেন, উদীচি শিল্প গোষ্ঠীর গদখালী সহ সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ফ্রী খাবার বাড়ির পরিচালক বাদল হোসেনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন