ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আখতারুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নতিকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন