স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৫ আগস্ট নাগেশ্বরী উপজেলা জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল, মৎস্যজীবি দল,মহিলা দল,পৌর দলের আয়োজনে বিএনপির দোয়া মাহফিল ও বিজয় ্র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ১১:০০ টায় নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাগেশ্বরী কলেজ মোড় বাসস্টান্ডের গোল চত্ত্বরে এসে শেষ হয়। এরপর সকল ইউনিয়ন থেকে আগত নেতা- কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সাইফুর রহমান রানা।বক্তব্য নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম আল আমিন,কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী,উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান, রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আরিফুজ্জামান দীপ মন্ডল,নাগেশ্বরী পৌর বিএনপির শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ পেয়েছি। জনতার এই বিপ্লবকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ধরে রাখার কোন বিকল্প নেই। বক্তারা আরও বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছে। যেকোনো মূল্যে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে। এসময় তাঁরা অন্তর্র্বতীকালীন সরকারকে অবিলম্বে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণের আহবান জানান।
