আব্দুস সাত্তার টিটু চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও এলাকা হতে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের বিপুল পরিমান জালমুদ্রাসহ জালমূদ্রা চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৪ টায় চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার নুরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের ৩য় তলার 2B ফ্লাটে জাল নোটসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১. চকরিয়া থানাধীন বিমু বিলছড়ি এলাকার মোঃ তাজউদ্দিন এর ছেলে মোঃ তানবিজ উদ্দিন। এবং ২. চন্দনাইশ থানাধীন বর্মা এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ আসিফ।
র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এ.আর.এম মোজাফফর হোসেন গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার নুরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের একটি বাসায় বিভিন্ন দেশের জালমুদ্রা মজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদের কাছে থাকা ইউরো, সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাত দিরহাম, ইউএস ডলার, মিয়ানমার কিয়াট এবং বাংলাদেশী বিভিন্ন মানের বিপুল পরিমান জালমূদ্রা জব্দ করা হয় যার বাংলাদেশী মূদ্রামান আনুমানিক ২০ কোটি টাকা।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায় চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *