স্টাফ রিপোর্টার
গত ৭ অক্টোবর কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা সদরের জামতলা মোড়ের মেসার্স রানা মেডিকেল স্টোরের টিনের চাল কেটে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা ফার্মেসীতে থাকা বিভিন্ন ধরনের প্রায় ৪ লক্ষ টাকার ঔষধ চুরি করলে রানা মেডিকেল স্টোরের মালিক থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়ের করার পর কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজার রহমানের দিক নির্দেশনায় ভুরুঙ্গামারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৩ অক্টোবর রবিবার বিকেলে দিনাজপুর জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই ঔষধ এবং ঔষধ কেনার দায়ে মোঃ মামুন হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মামুন হোসেন দিনাজপুর জেলার সদর থানার ২ নং উপশহর(সি/১৮)এর মৃত মনোয়ার হোসেনের পুত্র। এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ জানান চোরাই ঔষধ কেনার দায়ে গ্রেফতারকৃত মামুন হোসেনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের নিয়মিত অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false} 