কুড়িগ্রাম প্রতিনিধি:
বদলিজনিত কারণে কুড়িগ্রাম জেলার দায়িত্ব থেকে বিদায় নেওয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ–কে সম্মাননা জানাতে কুড়িগ্রাম কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জাকির হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)বিএম কুদরত-এ-খুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, বিভিন্ন দপ্তরের সহকারী কমিশনার, প্রশাসনিক কর্মকর্তা এবং কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা প্রশাসক হিসেবে সিফাত মেহনাজ কুড়িগ্রামের উন্নয়ন, জনসেবা সহজীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ভুমি সেবা এবং জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখে গেছেন। তাঁর সততা, নৈতিকতা ও দক্ষ নেতৃত্ব জেলা প্রশাসনে একটি ইতিবাচক পরিবর্তন এনেছে।
বিদায়ী জেলা প্রশাসক সিফাত মেহনাজ আবেগঘন কণ্ঠে বলেন,
“কুড়িগ্রাম আমার কাছে সবসময় একটি প্রিয় কর্মস্থল হয়ে থাকবে। এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমাকে সমৃদ্ধ করেছে। কুড়িগ্রামের মানুষের সেবা করতে পেরে আমি গর্বিত।”
অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়। বিদায়ের মুহূর্তে অনেক কর্মকর্তার চোখে জল দেখা যায়, পরিবেশ হয়ে ওঠে আবেগময়।
শেষে বিদায়ী জেলা প্রশাসকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন