ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম (৪০) নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে থানাপুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তিনি বাগভান্ডার গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র।
রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “নাশকতার পরিকল্পনা ও উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *