এস.এম. রকি, খানসামা (দিনাজপুর):
“আমি কন্যাশিশু; স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও কন্যাশিশুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন