লালমনিরহাট প্রতিনিধি
তারণ্যাের উৎসব”২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসুচী ২০২৪ ও ২৫ এর আওতায় ভলিবল ও ব্যাটমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার লালমনিরহাট কালেক্টরেট মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান। পরে বিকালে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় জেলা ক্রিড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আকরাম হোসাইন, প্রধান শিক্ষক রশিদুল আলম প্রামাণিক প্রমূখ উপস্থিত ছিলেন। ভলিউম খেলায় ৪টি বালক দল ও ৪টি বালিকা দল এবং ব্যাটমিন্টন খেলায় ৬জন বালক ও ৬জন বালিকা অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন