মোঃ রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় ফুলবাড়ি থানা পুলিশের একটি চৌকস টিম গত ০৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ৬নং কাশিপুর ইউনিয়নের কাশিপুর বাজার হতে কলেজ মোড় গামী পাকা রাস্তা থেকে ধর্মপুর মুন্সিপাড়া’র কুখ্যাত মাদক কারবারি মোঃ আফসার আলী (৫৯)’কে ৪৭ বোতল ইস্কাফ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন