ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিবেশের বিপর্যয়কারী ৭৬ বস্তা ভেজাল জৈব সার ধ্বংস করেছে উপজেলা কৃষি বিভাগ।
বৃহস্পতিবার(৯অক্টোবর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংক সংলগ্ন সার ডিলার শাহিন আলমের মালিকানাধিন আল আদিয়াত ট্রেডার্সের গোডাউনে জব্দকৃত জৈব সার ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ,কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আশিকুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদ সহ উপসহকারী কৃষি কর্মকর্তা গণ।
উল্লেখ্য গত ৩০ আগষ্ট এক কৃষকের অভিযোগের প্রেক্ষিতে সার ডিলার শাহিন আলমের মালিকানাধিন আল আদিয়াত ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায়
ভ্রাম্যমান আদালত। সেই গোডাউন থেকে ৮৫ বস্তা ভেজাল টিএসপি ও ৭৬ ভেজাল জৈব সার জব্দ করা হয়। সে সময় ওই ব্যাবসায়িকে ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়। পরে জব্দকৃত সার পরিক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে সারগুলো ভেজাল প্রমানিত হয়। এর আগেও ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *