লালমনিরহাট প্রতিনিধিঃ
আত্ম কর্মসংস্থান তৈরির লক্ষে পিকেএসএফ এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ইএসডিও বাস্তবায়নে (পিপিইপিপি – ইউ প্রকল্পের মাধ্যমে ৩মাস ব্যাপী ইলেকট্রিক্যাল ইনিস্টলেশন এন্ড মেইনটেন্যান্স এবং অটো মেকানিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ইএসডিও লালমনিরহাট ট্রেনিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণে দুই ব্যাচে ১৫জন করে মোট ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
গতকাল রোববার বিকালে প্রশিক্ষণের সমাপনী দিনে লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রধান অতিথি থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র, নগদ অর্থ সহায়তা এবং সংশ্লিষ্ট ট্রেডের টুলস বক্স করেন।
এসময় ইএসডিও ইলেকট্রিক্যাল অফিসার কৃষিবিদ জিকরুল হক, মাহবুবুর রহমান ও নুরসেদা আক্তার, জোনাল ম্যানেজার বজলার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিও লালমনিরহাট কো অর্ডিনেটর মোঃ জনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন