লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে মনোয়ারা ক্লিনিক নামে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে শারমিন বেগম নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তাদের নাম রেখেছে, আলিফ, লাম, মিম। শবিবার সকালে সিজারের মাধ্যমে নেওয়া তিন সন্তানের মধ্যে দুই মেয়ে ও এক ছেলে। মা ও দুই সন্তান সুস্থ্য, আর এক অসুস্থ্য রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
গৃহবধূ শারমিন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের জাকলাটারি গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী। স্বামী রাশিদুল পেশায় রাজমিস্ত্রী।
ক্লিনিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে গৃহবধূ শারমিন বেগমকে কুড়িগ্রামের এক চিকিৎসককে দেখান স্বামী রশিদুল ইসলাম। পরে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুটি জমজ সন্তানের কথা বলেন। বিষয়টি জানার পর স্বামী রশিদুল ইসলাম লালমনিরহাটের মনোয়ারা ক্লিনিকে ভর্তি করান। সেখানে শনিবার রাতে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি। পরে পরিবার তিন সন্তানের নাম রাখেন আলিফ, লাম ও মীম। বর্তমানে দুই সন্তান ও তাদের মা সুস্থ আছেন, আর এক সন্তানকে গুরুতর অসুস্থ অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে পরিবার।

চিকিৎসক রেজিয়া আক্তার বলেন, এই প্রথম ৩ সন্তান সিজারের অভিজ্ঞতা আমাদের। সফল অস্ত্রোপচার হয়েছে। তবে শিশুদের বয়স কম হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন। সদর হাসপাতালে এক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মনোয়ারা ক্লিনিকের পরিচালক হারুন অর রশীদ বলেন, সর্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। তবে একটি শিশুর আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তার উন্নত চিকিৎসা প্রয়োজন। সেই টাকা দিনমজুর বাবার কাছে নেই, তাই সমাজের বিত্তবানরা এগিয়ে এলে শিশুটিকে চিকিৎসায় সুস্থ করা যাবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন