হুমায়ন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জেলা ও উপজেলা পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, সংঘ প্রকল্পের কোর্ডএইড এশিয়া ক্লাস্টারের নিউট্রেশন গভর্নেন্স এডভাইজার মনিরুজ্জামান মুকুল, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের প্রোগ্রাম সাপোর্ট অফিসার নিজাম উদ্দিন বিশ^াস প্রমুখ।
প্রশিক্ষণে বাংলাদেশ সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সংঘ প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী পুষ্টি কার্যক্রম আরো গতিশীল করা এবং পুষ্টি সুশাসন জোরদারকরণের লক্ষ্যে কাজ করা হয়।
