ভূরুঙ্গামারী প্রতিনিধি :
সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাক্ষণ নামক অনলাইন পোর্টালে কুড়িগ্রামে গরুতে এনথ্রাক্স : সারাদেশে সতর্কতা জারি শিরো নামে একটি সংবাদ প্রকাশ করে ভুয়া আইডির মাধ্যমে প্রচার করা হচ্ছে। প্রচারিত সংবাদে ভূরুঙ্গামারী উপজেলার কথা উল্লেখ করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিকুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন ভূরুঙ্গামারীতে এনথ্রাক্স আক্রান্তের ঘটনাটি ভুয়া ও ভিত্তিহীন। এ উপজেলায় এখন পর্যন্ত এনথ্রাক্স সনাক্ত হয়নি।এব্যাপারে আমরা সারাক্ষণ সজাগ রয়েছি।ভারত থেকে যাতে এনথ্রাক্স আক্রান্ত গরু না আসে এবং জবাই করা না হয় এজন্য টিম কাজ করছে। তিনি জানান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নূরুল ইসলাম ও কুড়িগ্রামের জেলা প্রশাসক মো: আজগর আলীর বরাত দিয়ে যে সাক্ষাৎ কার প্রচার করা হয়েছে সেটাও মিথ্যা ও ভিত্তিহীন। কারন ঐ নামে কোন প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা প্রশাসক কখনই কুড়িগ্রামে ছিলোনা। কাজেই এব্যাপারে কাউকে ভীত কিংবা আতংকিত না হওয়ার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সকলকে অনুরোধ জানিয়েছেন উক্ত ভুয়া ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানান। তিনি আরও জানান,ভবিষ্যতে এমন ভুয়া তথ্য ও ভুয়া নাম ব্যবহার করে কেউ ভুয়া সংবাদ প্রচার করে জনমনে গুজব ছড়ালে তাদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
