কুড়িগ্রাম প্রতিনিধি
বাংলাদেশের অন্তবর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার কুড়িগ্রাম সফরে আসছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি কুড়িগ্রাম পৌঁছাবেন বলে সফরসূচি সূত্রে জানা গেছে।
সফরসূচি সূত্রে জানা গেছে, উপদেষ্টা ফরিদা আখতার সরকারি সফরে কুড়িগ্রাম আসছেন। এক দিনের সফর শেষে তিনি সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম ত্যাগ করবেন।
মন্ত্রণালয়ের সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, সফরকালে উপদেষ্টা ফরিদা আখতার রবিবার সন্ধ্যায় কুড়িগ্রাম পৌঁছে সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। সোমবার সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় এনজিও কর্মকর্তা এবং নারী কৃষকদের সাথে আলোচনায় অংশ নেবেন।
সফরসূচি থেকে আরও জানা গেছে, সোমবার দুপুর ১২ টায় উপদেষ্টা কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় নারী কৃষকের বাড়ি পরিদর্শন করবেন। তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপদেষ্টা নারী কৃষকদের বাড়িতে না গিয়ে পাঁচগাছীতে অবস্থিত এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভলপমেন্ট (এএফএডি) নামক একটি এনজিও’র তাঁত সেন্টারে সুবিধাভোগী নারী কৃষকদের সাথে মতবিনিময় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন