এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খরিফ-২/২০২৫–২৬ মৌসুমে দিনাজপুরের খানসামা উপজেলায় হাইব্রিড তেজ গোল্ড জাতের রোপা আমন ফসলে নমুনা শস্য কর্তন সম্পন্ন হয়েছে। এতে গড়ে প্রতি হেক্টরে ৬.০৬ মেট্রিক টন ধান এবং ৩.৯৯ মেট্রিক টন চাল ফলন পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার গোবিন্দপুর এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মো. আফজাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মো. শাহ আলম মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাসিব আহমেদ খান ও বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

উল্লেখ্য, একই দিনে এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন আগত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *