ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক ফোরম্যানের মত্যু হয়েছে। শুক্রবার দুপুর একটার দিকে উপজেলার গংগারহাট বাজার সংলগ্ন কুটিচন্দ্রখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফোরম্যানের নাম খোকন মিয়া (৩২)। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, টেলিটক কোম্পানীর নির্মানাধীন টাওয়ারের পাইলিং করার সময় লোহার পাইপ হেলে গিয়ে বিদ্যুতের তারে লাগে। এতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন খোকন। সাথের শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সোয়েব আলম তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
