ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ
অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১ নেতা ও যুবলীগের দু’নেতাকে
আটক করেছে। আটককৃতরা হলো নিষিদ্ধ ঘোষিত থানা ছাত্রলীগের সহসভাপতি
রাজেশ প্রসাদ (৩১), সোনাহাট ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সভাপতি সুলতান
মোল্লা (৩৮) ও শিলখুড়ি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলাল উদ্দিন
শিকদার(৪০)। শনিবার রাতে তাদের গ্রেফতার করে রোববার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ
আদালতে পাঠানো হয়।
ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
