রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে পৌর শহরের শিবদিঘী পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দোকানে ইয়াবা সেবন করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার হাটগাঁও গ্রামের আমজাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩২) এবং মহলবাড়ি গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে নাজিমুল ইসলাম (২৩)। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ.আরশেদুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন