রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন মোঃ মমিনুল ইসলাম। গত ১১ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা যোগদান মুহুর্তে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম. ওহিদুন্নবী।উল্লেখ্য স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় কুড়িগ্রামের রৌমারী সার্কেলে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দিন গত ১৬ মে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ায় বর্তমানে তারস্থলে সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন