লালমনিরহাট প্রতিনিধিঃ
‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন শেখ হাসিনার দর্শন’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা শেখ কামাল স্টেডিয়াম মাঠে আলোচনা সভা শেষে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রক্ষিণ করে। পরে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু আহাদ খন্দকার লেলিন প্রমুখ। এদিকে একই অনুষ্ঠানে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। এ সময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধনী খেলা সরকারি উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল এর মধ্যে অনুষ্ঠিত হয়।
