এশিয়ান বাংলা নিউজ
অদ্য ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্তে উপস্থিত সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করে জেলা প্রশাসন ও জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম এসপিপি, পিএসসি, জি, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, এনজিও ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, উপ পরিচালক মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর মোছাঃ জেবুন নেছা, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, শ্রী রামকৃষ্ণ মন্দির কুড়িগ্রামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী বিভিন্ন উপজেলার সম্মানিত নির্বাহী অফিসারবৃন্দ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
আইনশৃঙ্খলায় রক্ষায় জেলাপুলিশকে ধন্যবাদ জানান অনেক সদস্যরা। তারা কুড়িগ্রামে পুলিশ ও প্রশাসনের মেলবন্ধনের প্রশংসা করে। সদাশয় সরকারের ইতিবাচক কার্যক্রম আলোচনার পাশাপাশি কুড়িগ্রামে চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী পুলিশিং ও প্রকল্প নিয়েও উক্ত সভায় সম্মানিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
