কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষামূলক ফিল্ড ট্রিপের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলামের বিশেষ উদ্যোগে এই ফিল্ড ট্রিপটি অনুষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি এবং কৃষি গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন। শিক্ষার্থীদের প্রথমে তুলা গবেষণা কেন্দ্র, রংপুর-এ নিয়ে যাওয়া হয়। সেখানে কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম. এম. আবেদ আলী শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি তুলার বিভিন্ন জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি, তুলা উন্নয়নে চলমান গবেষণা এবং তুলা শিল্পের গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল আলোচনা করেন। শিক্ষার্থীরা সরেজমিনে তুলা মাড়াই যন্ত্রের কার্যকারিতা পর্যবেক্ষণ করে এবং তুলা থেকে তৈরি বিভিন্ন পণ্য হাতেকলমে দেখে। এটি তাদের তুলা উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াকরণ পর্যন্ত সামগ্রিক ধারণা পেতে সহায়তা করে। এরপর শিক্ষার্থীরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ইজজও), রংপুর-এ গমন করে। সেখানকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রকিবুল হাসান শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং সেমিনার রুমে আপ্যায়নের ব্যবস্থা করেন। তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ধানের বিভিন্ন উন্নত জাত, তাদের চাষাবাদ পদ্ধতি এবং বিশেষ করে মঙ্গা-প্রবণ এলাকার জন্য উদ্ভাবিত ধানের জাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার আলোচনায় ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলন বৃদ্ধি এবং প্রতিক‚ল পরিবেশে টিকে থাকার কৌশলগুলো বিশেষভাবে গুরুত্ব পায়। শিক্ষার্থীরা ধান গবেষণার গুরুত্ব এবং দেশের খাদ্য নিরাপত্তায় ইজজও-এর ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করে। শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ শিক্ষাসফরকে আরও ফলপ্রসূ করতে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহ: রাশেদুল ইসলাম নিজে উপস্থিত ছিলেন। তিনি শুধুমাত্র কার্যক্রম পর্যবেক্ষণই করেননি, বরং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, তাদের পড়াশোনার অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন এবং কৃষি শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন। উপাচার্য মহোদয়ের এই গঠনমূলক পরামর্শ এবং উৎসাহব্যঞ্জক উপস্থিতি শিক্ষার্থীদের মনে গভীর আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে, যা তাদের ব্যবহারিক শিক্ষায় আরও বেশি মনোযোগী হতে উৎসাহিত করেছে। এই ফিল্ড ট্রিপটি শিক্ষার্থীদের তাত্তি¡ক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনে অত্যন্ত সহায়ক হয়েছে, যা তাদের ভবিষ্যতের কৃষি গবেষণায় অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের বিএসসি (অনার্স) ইন ফিশারিজ লেভেল-১, সেমিস্টার-১-এর শিক্ষার্থীদের জন্য একটি দিনব্যাপী ব্যবহারিক ফিল্ড ট্রিপ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলামের বিশেষ উদ্যোগে এই শিক্ষামূলক ভ্রমণটি মৎস্য বীজ উৎপাদন খামার, পার্বতীপুর, দিনাজপুর-এ অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে হাতে-কলমে ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং মৎস্য চাষ ও ব্যবস্থাপনার ক্ষেত্রভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া। শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ শিক্ষা সফর পরিদর্শন ও কার্যক্রম পর্যবেক্ষণের জন্য উপাচার্য অধ্যাপক ড. মুহ: রাশেদুল ইসলাম স্বয়ং উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, তাদের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং মৎস্য খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে প্রাসঙ্গিক দিকনির্দেশনা প্রদান করেন। উপাচার্য মহোদয়ের গঠনমূলক পরামর্শ এবং অনুপ্রেরণামূলক উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে উচ্চমাত্রার আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে, যা তাদের ব্যবহারিক শিক্ষার প্রতি আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করে। ফিল্ড ট্রিপ চলাকালীন, খামারের ব্যবস্থাপক মোঃ মাহফুজুল হক শিক্ষার্থীদের মাঝে মাছের কৃত্রিম প্রজনন পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছের রেণু (লার্ভা) উৎপাদন প্রক্রিয়া হাতে-কলমে দেখান। শিক্ষার্থীরা হ্যাচারিতে অবস্থিত বিশেষায়িত ইনকিউবেটর, ব্রæডার পুকুর এবং নার্সারি পুকুর পরিদর্শন করার সুযোগ পান, যেখানে মাছের ডিম থেকে রেণু উৎপাদন এবং তাদের প্রাথমিক পরিচর্যার ধাপগুলো সরেজমিনে দেখানো হয়। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং অন্যান্য শিক্ষকগণ এই সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণ করেন। তাঁরা শিক্ষার্থীদের ব্যবহারিক পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং মাঠভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমে সরাসরি সহায়তা প্রদান করেন, যা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে অত্যন্ত সহায়ক হয়েছে। এই ফিল্ড ট্রিপ শিক্ষার্থীদের মৎস্য বিজ্ঞান সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনে এক নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *