শাওন আহম্মেদ লেবু,কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি-

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভৈষতুলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক শহীদুল্লাহর বিরুদ্ধে পুরনো একটি টিনশেড ঘর আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে তিনি এই অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

জানা গেছে, একই এলাকার আবু তালেব মিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন, যেখানে শহীদুল্লাহর বিরুদ্ধে পুরনো একটি টিনশেড ঘর আত্মসাতের অভিযোগ তোলা হয়। তবে এর আগেও আবু তালেব মিয়া এ ধরনের অভিযোগ করেছেন, যা তদন্তে মিথ্যা ও বানোয়াট হিসেবে প্রমাণিত হয়েছে।
প্রধান শিক্ষক শহীদুল্লাহ জানান,
“বিদ্যালয়ের ৩৩ শতক জমি বহু আগেই বিদ্যালয়ের নামে দানপত্র করে দিয়েছেন আবু তালেব মিয়া। অথচ পরে তিনি ছয় লক্ষ টাকা দাবি করেন। গ্রাম্য সালিশে তিনি দুই লক্ষ টাকা গ্রহণ করেন এবং ভবিষ্যতে জমি নিয়ে কোনো দাবি করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন। এরপরও তিনি বিভিন্ন সময় অর্থ দাবি করে যাচ্ছেন।
তিনি আরও বলেন,
বিদ্যালয়ে একটি পুরাতন ও অকার্যকর টিনশেড ঘর ছিল, যেটি সাময়িকভাবে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনের জন্য জায়গা তৈরির প্রয়োজন হওয়ায় ঘরটি অপসারণের পরিকল্পনা করা হয়। কিন্তু অপসারণের আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ব্যক্তি মিথ্যা ও মানহানিকর অভিযোগ তুলেছে।
প্রধান শিক্ষক শহীদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন,
“আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ এনে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমি এসব মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং দোষীদের বিরুদ্ধে মামলা করব।

স্থানীয় শিক্ষকমহল ও এলাকাবাসীর একাংশ মনে করছেন, বিদ্যালয়ের উন্নয়নে নিবেদিতপ্রাণ একজন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *